ভাষা পরিবর্তন করুন: Change Language:

দেখুন, জানুন, যুক্ত হোন

চেয়ারম্যানের বার্তাVideo Gallery

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

স্বাস্থ্য ও অধিকার ফাউন্ডেশন (SAF) ২০২০ ইংরেজি সালে করোনা মহামারীতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল, সেই প্রেক্ষাপটে মানবতার কল্যাণে, স্বাস্থ্য ও অধিকার ফাউন্ডেশন, প্রতিষ্ঠা লাভ করেছে।

স্বাস্থ্য ও অধিকার ফাউন্ডেশন, বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা -ঔসব প্রদান, আইনি সহায়তা, বিনামূল্যে খাদ্য সরবরাহ শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান খাদ্য এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

স্বাস্থ্য ও অধিকার ফাউন্ডেশন একটি জনকল্যাণমূলক মৌলিক ও মানবাধিকার বাস্তবায়ন সংগঠন। তাই জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের এই মহতী উদ্যোগকে বাস্তবায়নে, আপনারা সকলে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। ---মহান আল্লাহ পাক আপনাদের এবং আমাদের সকলের সহায় হোন।

ধন্যবাদান্তে,
ডাক্তার মোহাম্মদ এবি সিদ্দিক হাওলাদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাস্থ্য ও অধিকার ফাউন্ডেশন।
❤️ অনুদান করুন Donate Now